ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

প্রিয়জনকে পটাতে সময় দিন কুম্ভ, আচমকা সান্নিধ্য তুলার

প্রকাশিত: ০২:৪২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
ঘর থেকে বের হওয়ার সময় সবকিছু ঠিক-ঠাক আছে কি না দেখে নিন। বেকারদের কেউ কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অর্থভাগ্য সুপ্রসন্নের পথে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০)
মানসিক ও শারীরিক পরিশ্রম করতে হবে। বিদেশে যাওয়ার পরিকল্পনা পূরণ হতে পারে। শেয়ার ব্যবসায় যুক্ত থাকলে দুপুরের আগে বিক্রি করে দিন, স্পষ্ট বিপর্যয়। তবে আর্থিক সুবিধা পাবেন।

মিথুন (মে ২১- জুন২০)
কারো জন্য অপেক্ষার চেয়ে, নিজেকে সময় দেয়া উত্তম।বিপদের আগেই সর্তক হোন। আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হওয়ার স্বপ্নটি ঘুমের মধ্যেই রাখুন। পৃথিবীর ওপর বৃহস্পতির চাপ বাড়বে। শরীর কিছুটা খারাপ থাকতে পারে।

কর্কট (জুন২১- জুলাই২২)
মনের মধ্যে বয়ে চলছে ফুরফুরা বাতাস। কর্মক্ষেত্রে কখন কোনো বাতাস বয়ে চলে তার পূর্বাভাস আপনি আগেই পেয়ে যান। তবে আজকের দিনে তার ব্যত্তয় ঘটতে পারে। বিদেশি কোনো বন্ধুকে সময় দিতে হতে পারে। আপনার হাত দিয়ে আজ প্রচুর নগদ অর্থের আনাগোনা ঘটবে।

সিংহ (জুলাই ২৩ - আগস্ট ২২)
সাবধান! কাউকে কথা দিবেন না আজ। কথা দিয়ে তা আর রাখা হবে না। তবে নিজেকে কেমন দেখতে চান, তা জানতে অন্য কারও শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। শুধু একবার আয়নার সামনে দাঁড়ান। নিজের মুখের জায়গায় একটা বৃক্ষকে বসিয়ে দিন।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২)
আজ আপনার হাত দিয়ে অনেকগুলো ভালো কাজ হবে। ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালোবাসায় পূর্ণ হয়ে থাকা একটা চা-সন্ধ্যা পেতে পারেন। যা পুরনো জীবনের অনেক স্বাদই ফিরিয়ে দিতে পারে আপনাকে। অর্থযোগ ভালো।

তুলা (সেপ্টেম্বর ২৩– অক্টোবর ২২)
আজ আপনাকে সামনের সারিতে পৌঁছতে সাহায্য করবে। আপনিও খুব বেশি আনন্দ উপভোগ করবেন। আর্থিক লাভ বা ক্ষতির কোনো সম্ভাবনা নেই। অন্যান্য সব বিষয়ে আজ আপনি থাকবেন চাপমুক্ত। প্রিয়জনের সান্নিধ্য পেয়ে যেতে পারেন আচমকা।

বৃশ্চিক (অক্টোবর ২৩– নভেম্বর ২১)
কাছের বন্ধুটির সঙ্গে বেঁধে যেতে পারে তুলকালাম। হতে পারে সেটা খুব সামান্য কারণে। পুরনো দিনের কথা মনে করে নস্টালজিক হয়ে যেতে পারেন। টাকা হারানোর যোগ আছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
দূরের মানুষের সঙ্গে অবশ্যই বুঝে কথা বলতে হবে। আজ আপনার নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকর্ষণ সৃষ্টি করার ক্ষমতা আপনার আছে বলেই কাজটা খুব সহজ হবে। কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিতে পারে ঊর্ধ্বতনের সঙ্গে পরিচিতি। অর্থভাগ্য মন্দ নয়।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
আজ সারাদিনের দেখার চোখ বদলে দিতে পারে আপনার। তবে সামান্য দুঃচিন্তায় পেয়ে বসতে পারে আপনাকে। পাওনা অর্থের ফিরতি উপলক্ষে মনে থাকবে শান্তি। প্রিয় মানুষের মিষ্টি কথায় আজ স্নাত হবে মন। দূরযাত্রা বিশেষভাবে শুভ বলা যায়।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
কিছু বাড়তি কাজের চাপ আপনার কাঁধে চেপে বসতে পারে। আপনার অতিরিক্ত ব্যস্ততা প্রেমের সম্পর্কে মৃদু মনোমালিন্য সৃষ্টি করতে পারে। সময় থাকতে একটু চিন্তা করে রাখেন। কাজ বাদে বাকি সময় রেখে দিন শুধু প্রিয়জনকেই পটাতে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
সকাল থেকেই আপনার দিনটা কেমন যেন এলমেলোভাবে শুরু হবে, সতর্ক থাকুন। মনটাও কিঞ্চিৎ ভারী থাকবে। হাসি ফুটবে হঠাৎ কোনো খবরে। বিশেষ কাজে উপকারের জন্য প্রতিবেশির কারো কাছ থেকে ধন্যবাদ পেতে পারেন।

আরএস/পিআর