চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল পৌঁনে এক ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা শাগবাগের সড়ক অবরোধ করে।
তবে শাহবাগ থানা পুলিশের দাবি, আধা ঘন্টা অবস্থান করার পর পুলিশ তাদের সরিয়ে দেয়। শাহবাগ থানার ইন্সপেক্টর তদন্ত আবু জাফর জাগো নিউজকে জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে আধাঘন্টা ভোগান্তিতে পড়েন ওই এলাকা দিয়ে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৫টার মধ্যে অবরোধ তুলে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
জেইউ/এএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী