এবার ঈদযাত্রায় কাউন্টারে মিলবে না ট্রেনের টিকিট
ফাইল ছবি
আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।
এ লক্ষে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট না করার সিদ্ধান্ত হয়েছে। এদিন থেকে ট্রেনের শতভাগ টিকিট মিলবে অনলাইনে।
মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আরও পড়ুন>> ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
আরএসএম/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি
- ২ কয়রায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষের সেবা
- ৩ সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের
- ৪ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ৫ কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা