৭ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণার দাবি
ঐতিহাসিক ৭ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে জয় বাংলা মুক্তিযোদ্ধা ও প্রজন্ম সংসদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মহা-সচিব শামসউদ্দিন আজাদ বলেন, ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তাই বাংলাদেশের ভূমিষ্ঠ দিবসও বলা হয় এই দিনটাকে। ২৬ মার্চ বিগত ৪৫ বছর স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিবস হিসাবে ৭ই মার্চ বাংলাদেশ দিবস পালন করা উচিত।
তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসের সর্বোশ্রেষ্ঠ মাস মার্চ। ১৯৭১ সালে এ মাসেই বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্বমানচিত্রে আবির্ভাব হয়েছিল। তাই এ মাসের প্রতিটি দিনই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ৭ মার্চ ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সেই সঙ্গে ২৬ শে মার্চ উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক সিকদার, শামসউদ্দিন আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা।
এএস/এসকেডি/আরআইপি