চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে লোহাগাড়ায় বিভিন্ন অপরাধে আট ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত আমিরাবাদ বটতলী বাজারে এ অভিযান চলে।
অভিযানে মেগাশপ ‘রাজস্থান’কে ৫০ হাজার টাকা, রোকেয়া অ্যান্ড সন্সকে এক হাজার টাকা, এশিয়া ফুড এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা, বেনারসি শাড়িজ, মনে রেখ, মোহাম্মদিয়া শপিং, চমক শাড়িজকে ১০ হাজার টাকা করে এবং অনার ফ্যাশনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলেয়ে আট প্রতিষ্ঠানকে মোট এক লাখ আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ হলো- অধিক মূল্যে পণ্য বিক্রি, ক্রেতাকে পণ্যের রশিদ না দেওয়া ও বিক্রিত পণ্যের রশিদ সংরক্ষণ না করা, পণ্যে ভিন্ন ব্রান্ডের ট্যাগ লাগানো, বিক্রিত পণ্যের বিধি মোতাবেক ভ্যাট জমা না দেওয়া, মুদির দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করা।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, মাহে রমজান ও ঈদ বাজার উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোক্তাদের হয়রানি রোধে বাজার মনিটরিং করা হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিশেষ করে কাপড়ের ও জুতার দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছিল।
এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব