ফিজিতে সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ
ফিজিতে ভয়াবহ সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটিতে এক মিলিয়ন ডলার ( প্রায় ৮ কোটি টাকা ) নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
গত ২০ ফেব্রুয়ারি এক প্রলয়ঙ্কাকারী সাইক্লোনে ফিজিতে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দেয় ।
উল্লেখ্য, এর আগে নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছিলেন ।
এসএ/এসএইচএস/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা