বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফাইল ছবি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৭টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই দফায় শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন।
এএসএস/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ২ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৩ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৪ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত
- ৫ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাহিনীর কতজন মোতায়েন থাকবে