১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এ সময়ে তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী- ২৫ এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সরকারপ্রধান।
আরও পড়ুন>> সৃজনশীল মেধাকর্মের স্বীকৃতি পেল ‘শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প’
৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৮ মে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন।
এসইউজে/এএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট