পদ্মা সেতুতে চলাচলকারী বাইকারদের প্রশংসায় কাদের
ঈদুল ফিতরের ছুটিতে পদ্মা সেতুতে চলাচলকারী বাইকারদের প্রশংসা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুতে তারা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন তা অনন্য ও অসাধারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা একটা পরীক্ষামূলক বিষয় চালু করতে গিয়েও ভালো ফল পেয়েছি। আমাদের সবারই একটা সন্দেহ ছিল, পদ্মা সেতুতে বাইকারদের একটা অসন্তোষও ছিল। তারপরও আমরা সার্বিক একটা সংকট হবে বলে ধারণা করে বন্ধ রেখেছিলাম কয়েক মাস।
আরও পড়ুন>> পদ্মা সেতুতে নিয়মভঙ্গ, ২৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
ওবায়দুল কাদের বলেন, সেতুতে মোটরসাইকেল চালু করতে গিয়ে আমরা যেভাবে দেখেছি, আমাদের তরুণরা এবং বাইকের আরোহীরা তারা যতটা শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, এটা সত্যি অনন্য অসাধারণ। সুশৃঙ্খলভাবে পদ্মা সেতুতে তারা যাতায়াত করে চলছেন।
গত বছর দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয় পদ্মা সেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। কিন্তু সেতু উন্মুক্ত হওয়ার পরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু ও বাইকারদের উচ্ছৃঙ্খলতার জন্য সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে। এরপর দুর্ভোগের শেষ ছিল না বাইকারদের। কখনো ঝুঁকি নিয়ে ট্রলার যোগে, কখনো সেতু কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে মালবাহী ট্রাকে পদ্মা নদী পাড় হতেন তারা।
আরও পড়ুন>> ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১২ হাজার মোটরসাইকেল পারাপার
চলাচল বন্ধ হওয়ার পরে বাইকাররা বিভিন্ন সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা, শরীয়তপুর ও ঢাকায় মানববন্ধন করেছেন। তবুও সরকার তাদের কথায় কর্ণপাত করেনি। এবার ঈদ উপলক্ষে শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য কর্তৃপক্ষ যে ছয়টি শর্ত দিয়েছে তা যদি বাইকাররা মেনে চলেন তাহলে সেতুতে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে। অন্যথায় আবারও সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হতে পারে বলেও জানানো হয়েছে।
আইএইচআর/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি
- ২ শাহজালালের থার্ড টার্মিনাল ৯ মাসের মধ্যে চালুর আশা প্রতিমন্ত্রীর
- ৩ ১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামানের নামে আরও ৩ মামলার সুপারিশ
- ৪ ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি আর বাসে বাড়তি ভাড়া চলবে না
- ৫ দ্রুতই নিষ্পত্তি হবে ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন