শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি পুলিশ সদস্যের মৃত্যু
কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আশরাফুল ইসলাম নামের বাংলাদেশ পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছানি বিষয়টি নিশ্চিত করে জানান, আফ্রিকার কঙ্গোতে মঙ্গলবার তার মৃত্যু হয়।
তিনি বলেন, দায়িত্বরত অবস্থায় আশরাফুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া ও তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলামোটরেও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
- ২ ৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন
- ৩ ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ
- ৪ যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান, পিছু হটলেন সরকারি কর্মচারীরা
- ৫ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের র্যালি