এ.বি সিদ্দিকীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার দাবি
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ.বি সিদ্দিকীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যেগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত বিএনপি ও জঙ্গী সংগঠনগুলো ঐক্যবদ্ধ ভাবে এ.বি সিদ্দিকীকে টি.এন.টি ফোনে ও রাস্তাঘাটে চলাফেরায় বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
তাই সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে এ সব আসামীকে গ্রেফতার ও বিচার করতে হবে এবং এ.বি সিদ্দিকীকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
সংগঠনের সভাপতি এ.বি সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহাবুব আব্দুল্লাহ খোকন ও বিকাশ রায়, প্রচার সম্পাদক আমিনুল হক প্রমুখ।
এএস/এএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ২ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৩ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৪ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত
- ৫ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাহিনীর কতজন মোতায়েন থাকবে