গুলশান লেকের পাড়ে ৮ ফুট রাস্তা দেবে গেছে
ফাইল ছবি
রাজধানীর গুলশান-২ নম্বরে লেকের ধার ঘেষে ৫৫ নং সড়কের ৮ ফুট রাস্তা দেবে গেছে। এ কারণে ওই সড়ক দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ৫৫ নং সড়কের ২৯ নং বাড়ির সামনে প্রায় ৭/৮ ফুট সড়ক দেবে গেছে। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করে চলাচলে সতর্কতা জারি করে।
তিনি আরো জানান, বিষয়টি সংশ্লিষ্ট উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আতংকিত হওয়ার কিছু নেই। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জনিয়ার সেখানে উপস্থিত হয়েছেন।
তিনি জানান, বিষয়টি উত্তর সিটি কর্পোরেশন দেখবে। কারণ সিটি কর্পোরেশন রাস্তার কাজ করছিল। আর এ কারণে লেকের ধারের কিছু অংশ দেবে গেছে।
জেইউ/এসকেডি/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত