দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
নদী ভাঙ্গনের কবল থেকে দ্বীপ জেলা ভোলাকে রক্ষায় দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আত্মপ্রকাশ করেছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।
বক্তারা বলেন, নদী ভাঙ্গনের ফলে এই এলাকার দরিদ্র মানুষগুলোর ঘনঘন বাসস্থান পরিবর্তন করতে হয়, যেতে হয় এক এলাকা থেকে অন্য একালাতে।এই এলাকায় অভাব অনটনের কারণে বাবা মায়েরা সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারছেন না।
তারা বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য ভোলাবাসীর সব সমস্যার সমাধান ও বেঁচে থাকার অধিকার, নদী ভাঙ্গা সব পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা ও দ্বীপ জেলা ভোলা রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক মনি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহম্মাদ মোস্তফা, কেন্দ্রীয় নেতা কামাল আহমেদ, হারুন অর রশীদ, ওমর ফারুক প্রমুখ।
এএস/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ২ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৩ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৪ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন
- ৫ নির্বাচনে ২৪ কোটি ৩৯ লাখ টাকা দিচ্ছে কানাডা