৪৪তম বিসিএস
প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
জনপ্রশাসন মন্ত্রণালয়/ফাইল ছবি
৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করা হয়েছে। এজন্য তাদের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করে রোববার (৮ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৩০ নভেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
আরও পড়ুন
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যোগদান করা সহকারী কমিশনারদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
পদায়ন করা কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে।
আরএমএম/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ২ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৩ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৪ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন
- ৫ নির্বাচনে ২৪ কোটি ৩৯ লাখ টাকা দিচ্ছে কানাডা