নারায়ণগঞ্জে লোহার গেট ভেঙে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জে লোহার কেঁচি গেট ভেঙে মো. খাইরুল (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার সরদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে আমিনুল ইসলাম বলেন, আমার বাবা পেশায় নির্মাণ শ্রমিক। তিনি ফতুল্লার সরদার বাড়ি এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় কেঁচি গেট ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামে। নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে নির্দেশ
- ২ গত এক দশকে চাকরি পায়নি দেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
- ৩ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪ হরমুজ প্রণালি সংকটেও জ্বালানিতে নির্ভার পাকিস্তান, রহস্য কী?
- ৫ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়