নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণ
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মন্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন এসেছে। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মন্ডল সোমবার সন্ধ্যায় মারা যান। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও চারজন চিকিৎসাধীন আছেন।
কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ
- ২ জাকাত কার্যক্রম চালুর উদ্যোগ সরকারের দূরদর্শিতার পরিচয়: মীর হেলাল
- ৩ ঈদে বাড়ি গেলে গহনা আত্মীয়দের কাছে রাখার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ৪ ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক
- ৫ ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর