সৎনাতির পেট্রোলের আগুনে দগ্ধ বেবি বেগম মারা গেছেন
গাজীপুরের বাগেরবাজার সিঁড়ির চালা মিনাপাড়া এলাকায় সৎনাতির পেট্রোলের আগুনে দগ্ধ বেবি বেগম (৫৫) মারা গেছেন।
শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।
এ ঘটনায় তার নাতনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার (১০) এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান বেবি বেগম। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
আরও পড়ুন: নানি-নাতনিকে পেট্রোল দিয়ে পোড়ালো সৎ ভাই
তিনি আরও বলেন, এ ঘটনায় স্কুল শিক্ষার্থী সানজিদা আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
সানজিদার বাবা শফিকুল ইসলাম বলেন, আমার মেয়ে গাজীপুরের হাজী নুরুল ইসলাম মডেল একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত রোববার দুপুরের দিকে নানির সঙ্গে সানজিদা ক্লাস শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। এমন সময় মোটরসাইকেলে করে আমার সৎছেলে শুভ ও তার বন্ধু সাব্বির পেট্রোল ছিটিয়ে তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তারা দুজনই দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।
কাজী আল-আমিন/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত