রোববার ১০ পৌরসভায় ভোট
রোববার দেশের দশটি পৌরসভায় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় ধাপের এ ভোটের জন্য ব্যালটসহ প্রয়োজনীয় মালামাল ইতিমধ্যেই পৌঁছে দেয়া হয়েছে। এসব পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ব্যালট পেপার বৃহস্পতিবার নির্বাচন কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয়।
নির্বাচনের দুই দিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সার্বিক নিরাপত্তায় থাকছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।
দলীয়ভাবে পৌরসভার মেয়র পদে নির্বাচন হওয়ায় ব্যালট পেপারে দলীয় প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। তবে কাউন্সিলর ও সদস্য পদে নির্দলীয়ভাবে ভোট হচ্ছে।
১০ পৌরসভা হলো : রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠি সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ।
এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনে ভোট হয়।
এইচএস/এসএইচএস/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রার্থী-রাজনীতিবিদের সঙ্গে ছবি না তোলা ও কারও সহায়তা না নিতে নির্দেশ
- ২ বাংলাদেশ থেকে গুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবো: আসিফ নজরুল
- ৩ হাদি হত্যায় জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে’ অন্তর্বর্তী সরকার
- ৪ জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ
- ৫ কৈশোরে পাকিস্তানে পাচার, বৃদ্ধা হয়ে দেশে ফিরছেন পাঁচ নারী