কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সিএনজি চালকদের
দাবি আদায়ে শ্রমিক ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সিএনজি আটোরিকশা চালকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়জিত এক সমাবেশ থেকে এ হুঁশিয়ারি জানানো হয়।
এসময় চালকদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেয়ার সম্মতি জানায় সমবায় ফেডারেশনের বরাদ্দকৃত ৫ হাজার রেজিস্ট্রেশন নম্বর বাস্তবায়ন কমিটি।
সমাবেশে বক্তারা বলেন, পরিবেশ দূষণের কারণে ৪৫ হাজার টু-স্ট্রোক অটোরিকশা অপসারণ করা হয়। এরফলে প্রায় ১ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ে। পরবর্তীতে সরকার ১৩ হাজার গাড়ির যে অনুমতি দিয়েছিল তা কোনো সাধারণ শ্রমিক পায়নি। গাড়িগুলো চলে যায় সিন্ডিকেটরদের হাতে।
এসময় সংগঠনের আহ্বায়ক আশরাফুল আলম বলেন, আমদের আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে সড়ক ও সেতু মন্ত্রাণালয় ৫ হাজার সিএনজির অটোরিকশা চালকদের নামে রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্ত নানা মহলের বিভিন্ন প্রকার আপত্তির কারণে মন্ত্রণালয় আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেয়।
তিনি বলেন, দীর্ঘ চার বছর আগে এ বিষয়ে মামলা মোকদ্দমা শেষ হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। যার ফলে আজ আমদের জীবনে নেমে এসেছে চরম হতাশা। সরকার পক্ষ থেকে যদি এই ৫ হাজার সিএনজির রেজিস্ট্রেশন দ্রুত না দেয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, ঢাকা জেলা ফোরস্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও ঢাকা জেলা ট্যাক্সিক্যাব, অটোরিকশা, ট্যাক্সিক্যাব চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এএস/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত