গুলশানের সিম্ফনি ভবনে আগুন
রাজধানীর গুলশান-১ এর সিম্ফনি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টায় ৮তলা ভবনটির ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
কন্ট্রোল রুমের অপারেটর জাগো নিউজকে জানান, গুলশান-১ এর ১৪২ নম্বর রোডের ৯ নম্বর প্লটে আগুন লেগেছে। ভবনটি ৮তলা বিশিষ্ট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব