মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে ওসমান গণির (২০) মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ওসমান গণির শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবার রাতে কক্সবাজারে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন। এতে দগ্ধ হয় ১২ জেলে। দগ্ধরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী