লোহাগাড়ায় নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গ্রেফতার
চট্টগ্রামের লোহাগাড়া থানায় নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত মো. মর্তুজা বেলাল (৩২) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল আধুনগর ইউনিয়নের তেলিপাড়ার মৃত ডা. এয়াকুবের ছেলে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জাগো নিউকজে বলেন, মর্তুজা বেলাল একজন জামায়াত নেতার। তার বিরুদ্ধে আদালতে একটি মামলায় সাজা হয়েছে।
এছাড়া আরও চারটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব