যুক্তরাজ্যের হুমকির কারণে চুক্তি হয়েছে
‘কার্গো ফ্লাইট পরিচালনায় যুক্তরাজ্যের বেশ কিছু শর্ত না মানা হলে ৩১ মার্চের মধ্যে সব যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও তারা নিষেধাজ্ঞা আরোপ করতো। যুক্তরাজ্যের ওই হুমকির কারণে নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা নিরাপত্তা চুক্তি করেছি। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের রেডলাইনের সঙ্গে আমরা চুক্তি সম্পন্ন করেছি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এ কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হকের বিদায় উপলক্ষ্যে বেবিচক এর প্রধান কার্যালয়ে আজ এক মত বিনিময়ের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানেই তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ৩১ মার্চের মধ্যে শর্তপূরণ না করলে বন্ধ করে দিতো বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলও। আমাদের স্বল্প জনবলের কথা উল্লেখ করে আমরা সরকারের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি। বিমানবন্দরে নিরাপত্তার জন্য ৭২০ জন লোকবল প্রয়োজন। গত বছরের ২৫ অক্টোবর থেকে আমরা নিরাপত্তা ইস্যুতে কাজ করছি। নিজেদের উদ্যোগেই আমরা করছি। বিদেশি নিরাপত্তা কোম্পানির কর্মীরা দক্ষ। তাই তাদের কাছে অনেক শেখার আছে।
আগামী রোববার অানুষ্ঠানিকভাবে এয়ার ভাইস মার্শাল এহসানুল হকের কাছে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানান এম সানাউল হক। নতুন চেয়ারম্যান সাংবাদিকদের সাথে সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন বলেও আশাবাত ব্যক্ত করেন তিনি।
আরএম/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত