মিরপুরে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. মাহাবুব শিকদার, মো. মিজান সরদার, মো. মাহাবুব, মো. আনোয়ার হোসেন, মো. জীবন ওরফে শাহিন ও মো. মাসুদ শেখ। এদের মধ্যে মাহাবুব শিকদার দলনেতা হিসেবে কাজ করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাহাবুবের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অজ্ঞান করার অভিযান চালানোর করা স্বীকার করেছেন। আসামীরা চা-শরবতের দোকানে গিয়ে উক্ত চা বা শরবতের সঙ্গে অ্যাটিভেন ট্যাবলেট মিশিয়ে লোকজনকে খাইয়ে অচেতন করতো। পরবর্তীতে তাদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।
আসামীদের বরাত দিয়ে ডিএমপি আরো জানায়, আসামীদের মুল টার্গেট সিএনজি চালক ও সাধারণ মানুষ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এআর/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ অনলাইন সেবায় যেতে চায় মন্ত্রণালয়, অবহেলায় কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীর
- ২ প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ
- ৩ প্রভাবশালী অপরাধীদের তালিকা প্রস্তুত, শিগগির দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- ৪ মধ্যপ্রাচ্যে এয়ারফিল্ড বন্ধ: শাহ আমানতে ১১টি ফ্লাইট বাতিল
- ৫ অভিযান চলাকালে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলিবিদ্ধ, গ্রেফতার ৩