ঢাকা-মাসকট রুটে রিজেন্টের বহরে নতুন বোয়িং
রিজেন্ট এয়ার ওয়েজের বহরে বি৭৩৭-৮০০ সিরিজের বোয়িং এয়ারক্রাফট যুক্ত হয়েছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নতুন এই এয়ারক্রাফট।
মালয়েশিয়া এয়ারলাইনসের এই এয়ারক্রাফটের ফলে রিজেন্ট এয়ার ওয়েজের বহরে এখন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট পাঁচটিতে। এছাড়া রিজেন্টের বহরে আরো দুটি বি ৭৩৭-৮০০ সিরিজের বোয়িং এয়ারক্রাফট ও দুটি ড্যাশ ৮-৩০০ রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে ভাড়া নেওয়া নতুন এই ক্রাফট আগামী মাস থেকে ঢাকা-মাস্কট রুটে চলাচল করবে।
বর্তমানে অভ্যন্তরীন রুটে চট্টগ্রাম-কক্সবাজার ও আন্তর্জাতিক রুটে ব্যাংককের সুবর্ণভূমি, কুয়ালালামপুর, কলকাতা ও সিঙ্গাপুর রুটে চলাচল করছে রিজেন্ট এয়ার ওয়েজের বিমান।
এসআইএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী