রাষ্ট্রপতি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বুধবার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন/ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাসপাতাল থেকে বুধবার হোটেলে ফিরবেন। তিনি চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামীকাল হোটেলে ফিরবেন। রাষ্ট্রপ্রধান কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন তিনি।
আরও পড়ুন: জনগণের সেবক হিসেবে কাজ করা সাংবিধানিক দায়িত্ব: রাষ্ট্রপতি
এর আগে ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির সফলভাবে বাইপাস সার্জারি হয়। কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারি হয় তার। সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। পরে দেওয়া হয় কেবিনে।
১৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। তার সঙ্গে সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরা রয়েছেন।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আরোগ্য কামনা করেছে সৌদি সরকার ও জনগণ।
এসইউজে/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪