ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মার্চে ৬ মাসের বকেয়াসহ বেতন পাচ্ছেন এমপিওভুক্তরা

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৮ মার্চ ২০১৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক কর্মচারীরা অবশেষে নতুন জাতীয় স্কেলে বেতন পাচ্ছেন। প্রথম ধাপে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া টাকা মার্চের বেতনের সঙ্গে হাতে পাবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সোমবার এ বিষয়ে অর্থ ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন স্কেল অনুযায়ী আগামী বেতনের সঙ্গেই ছয় মাসের বকেয়া একসঙ্গে পাবেন শিক্ষকরা। বাকি বকেয়াও শিগগিরই হাতে পাবেন তারা।

তিনি আরো বলেন, সরকার আগেই প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দিয়েছিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও গত বছরের জুলাই থেকে নতুন স্কেলে বেতন পাবেন। কিন্তু বাস্তবে নতুন স্কেলে টাকা হাতে পাচ্ছিলেন না তারা। এ নিয়ে সারা দেশে এ ধরনের প্রায় ৪ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারী দুশ্চিন্তায় পড়েন। পাশাপাশি আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। অবশেষে এই বিষয়ের অবসান হলো।

এসকেডি/এআরএস/এবিএস

আরও পড়ুন