ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত করার সুপারিশ

প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৯ মার্চ ২০১৬

নারী ও শিশু নির্যাতনের বিচার বিশেষ ট্রাইবুনালে দ্রুততার সঙ্গে করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য বেগম মেহের আফরোজ, মো: মোজাম্মেল হোসেন , মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও বেগম ফজিলাতুন নেসা বৈঠকে অংশ নেন।

শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত কারিকুলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করার সুপারিশ করে কমিটি।

কমিটি বাল্য বিবাহ সংক্রান্ত তথ্যভিত্তিক সমন্বিত প্রতিবেদন বাংলাদেশ শিশু একাডেমি, ত্রৈ-মাসিকভাবে সংসদীয় কমিটিতে দাখিলের জন্য জোর সুপারিশ করে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমির জনবল বৃদ্ধির দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
 
এইচএস/এসকেডি/পিআর