ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:১৩ এএম, ৩১ মার্চ ২০১৬

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক  মানববন্ধনে তারা এ দাবি জানায়।

জয়যাত্রা ফাউন্ডেশনের আয়জনে এ মানববন্ধনে সংগঠনের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর বলেন, গত এক বছরে আশঙ্কাজনক হারে দেশে হত্যা, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন বেড়েছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্রমবর্ধমান হারে তা বেড়েই চলেছে।

একই সময়ে প্রেস ক্লাবের সামনে তনু হত্যাসহ সকল খুন, গুম, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে মানবন্ধন করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর কমিটি।

সংগঠনের নায়েবে আমীর মুজিবুর রহমান, সদস্য সচিব ড. আহমদ আব্দুল কাদের, ঢাকা মহানগর কমিটির সভাপতি শেখ গোলাম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এএস/আরএস/পিআর