ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দণ্ডিত হতে পারেন সিংহ, সুবাতাস কন্যার

প্রকাশিত: ০৩:২০ এএম, ০১ এপ্রিল ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হলেও ঋণগ্রস্ত হওয়ার কোনোরূপ সম্ভাবনা নেই। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণ হবে। শত্রু ও বিরোধীপক্ষ ক্ষতি সাধনে চেষ্টা চালাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সুনাম যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি সমানতালে বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমার নিষ্পত্তি ঘটবে সেই সঙ্গে হারানো কর্ম ফিরে পাওয়ার সম্ভাবনা।প্রেম বন্ধুত্ব ভ্রমণ বিনিয়োগ ভবিষ্যৎ জীবনের পাথেয় হবে।

মিথুন (২১ মে-২০ জুন)
শত্রু ও বিরোধীপক্ষ দ্বারা ক্ষতির সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক না থাকলে শল্যচিকিৎসার প্রয়োজন পড়বে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে অর্থনৈতিক দুর্ভাবনার লাঘব হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারসামগ্রীও প্রাপ্ত হবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্মে দূর বদলি তথা পদোন্নতির যোগ প্রবল। সপরিবারে ছোটখাটো পারিবারিক সফর প্রচুর আনন্দদান করবে তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারাজীবনের পাথেয় হবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। মন সুর, সংগীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
অযাচিত ঝামেলার দরুন অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হতে পারেন। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজগুলো ফাঁস করে দিতে পারে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আয় উন্নতির দ্বার খুলে যাবে সেই সঙ্গে সমাজে প্রশংসিত তথা বিরল সম্মানে ভূষিত হবেন। আত্মবিশ্বাস বেড়ে ওঠায় কর্ম অর্থ মোক্ষ সব দিকেই শুভফল প্রাপ্ত হবেন। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস হইবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীতে পরিপূর্ণ হয়ে থাকবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সপরিবারে কাছেপিঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দীর্ঘ দিনের হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভফল প্রদান করবে তথা তার সহযোগিতায় নতুন ব্যবসা-বাণিজ্যের দ্বার খুলে যাবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্ম প্রাপ্তির বাসনা পূরণ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্ম ও ব্যবসা-বাণিজ্যের সফলতা আপনাকে মানসিক শক্তি ফিরিয়ে দেবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।প্রেমীযুগল সাবধান থাকুন নচেৎ দণ্ডিত হবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সংসার সমাজে আপনার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে গুরুত্ব বেড়ে উঠবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। সন্তানদের আচরণে মনোকষ্ট তীব্রতর হবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার পাকা ধানে মই দিয়ে ছাড়বে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হতেই হবে। কারণ আজ আপনি চুম্বকীয় শক্তি লাভ করবেন। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মক্ষেত্রে প্রচেষ্টা আর পরিশ্রমের পূর্ণফল প্রাপ্ত হবেন। ভালো করে না বুঝে কোনো চুক্তিতে আবদ্ধ হবেন না। লম্বা ছুটি কাটানোর জন্য প্রস্তুতি নিন। আজকের জন্মগ্রহণ করা শিশুটি ভবিষ্যতে নামজাদা হবে তাতে সন্দেহ নেই। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রী আসতে পারে।

আরএস/এবিএস