ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আজকের ধাঁধা : ০২ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০২:১৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

ধাঁধা :
১. ‘আম নয়,
     জাম নয়,
     গাছে নাহি ফলে,
     তবুও সবাই কিন্তু
     ফল তারে বলে।’

২. ‘আসলে নকল দেখি,
     মাথা পেট সিক্ত নাকি।
     শেষ জোড়া দু’নম্বরটা,
     তাই নিয়ে যায় শিকারী।’

৩. ‘আছাড়ে হই না কাবু,
     নই আমি ফুলবাবু।
     টেপাটেপিতে মরণদশা,
     আমি তো নই মশা।
     ক্ষুধা লাগলে সবাই
     হয়ে যায় পাগল,
     আমাকে করতে জোগাড়
     বাজারে নামে ঢল।’

৪. ‘আল্লাহর দুনিয়ায় কোন সে প্রাণি,
     জীবন প্রভাতে দেখো
     চার পায়ে চলা তার।
     দুপুর বেলায় আজব ব্যাপার,
     পা থাকে তার দুটি।
     সন্ধ্যা বেলায় তিন পা
     নিয়ে চলে গুটি গুটি।’

উত্তর :
১. পরীক্ষার ফল
২. ভেজাল
৩. ভাত
৪. মানুষ

এসইউ/এমএস