মার্চে বিজিবি’র অভিযানে ৪৬ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
চলতি বছরের মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৪৬ কোটি ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিভিন্ন চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৭ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৬০৬ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা জাগো নিউজকে বলেন, জব্দ মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৫ পিস ইয়াবা, ১৯ হাজার ৫৯৯ বোতল ফেনসিডিল, ২ হাজার ২৪০ কেজি গাঁজা, ২৭ হাজার ৯৯৭ বোতল বিদেশি মদ, ৮২ হাজার ৬৮ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৫ হাজার ২০৭টি নেশা জাতীয় ইনজেকশন এবং ৪ লাখ ২১ হাজার ৭০৭ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
এছাড়া আটক অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ১০টি শাড়ি, ৩ হাজার ৮৩৬টি থ্রিপিস/শার্টপিস, ২৯ হাজার ৯২৮ মিটার থান কাপড়, ১ হাজার ২৯৭টি তৈরি পোশাক এবং ৩ হাজার ৬৫ সিএফটি কাঠ।
মার্চ মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ৩ হাজার ৩২৯টি এয়ার গানের গুলি এবং ৭টি ইলেকট্রনিক ডেটনেটর।
গত মার্চ মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৭ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৬০৬ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।
জেইউ/একে/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই