ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শ্রমিকদের মোট মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৫ এপ্রিল ২০১৬

গার্মেন্ট শ্রমিকদের মূল মজুরি দশ হাজার টাকা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতাসহ মোট মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ও সোয়েটার অপারেটদের মজুরি বৃদ্ধির দাবিতে এক সমাবেশ ধেকে তারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের মজুরি গত তিন বছর আগে বৃদ্ধি করা হয়েছিল। এরপর কয়েক দফায় বাড়ি ভাড়া, গ্যাস বিল, দ্রব্যমূল্যসহ অন্যান্য ব্যায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে উৎপাদন অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়েছে। ফলে অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি দশ হাজার টাকা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সাকুল্যে ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে।

সংগঠনট সভাপতি অ্যাভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে গার্মেন্ট শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস