ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
টিটি/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
- ২ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার
- ৩ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ প্রধানমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান: শামসুল হক
- ৫ ফ্লাইট রিশিডিউলের খবর নেই, নতুন করে টিকিট কেটে সৌদি যাচ্ছেন অনেকে