ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কড়ই গাছে আম!

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৬ এপ্রিল ২০১৬

কড়ই গাছে আম! আসলেই কি সম্ভব! কিন্তু সেটাই দেখা গেলো রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁও এর সীমানা ঘেঁষা একটি কড়ই গাছে। খুব একটা বড় না হওয়ায় আমের ভারে বলা চলে নুইয়ে পড়েছে গাছটি। আর সেজন্যই বিস্ময়কর এ বিষয়টি সবার নজরে পড়ে।

Mango

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার এলাকার সোনারগাঁও হোটেলের একটু পেছনেই টিনের দেয়াল ঘেঁষে একটি ছোট গাছ ঘিরে মানুষ দাঁড়িয়ে আছে। একটু কাছে গিয়েই চোখে পড়লো গাছটির প্রায় প্রতিটি ডালেই ধরে আছে আম। আর সেটাই সবার বিস্ময়ের কারণ।

Mango

এটা কি সত্যিই আম? এমন প্রশ্নের জবাবে উপস্থিত বেশ কয়েকজন বলে উঠলেন ধরে দেখেন। পরে সেগুলো ধরে দেখা গেলো, আসলেই আম। কৌতূহলবশত এটি ‘কলম’ করে করা হয়েছে কি না জিজ্ঞেস করলে এর কেউ সঠিক উত্তর দিতে পারেননি।

শুধু কয়েকজন বলে উঠলেন "আজকাল সবই সম্ভব" ।

এফএ/এমএস