সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে সমন্বয়হীনতা
রাজধানীতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়হীনতা রয়েছে তা উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের কথায়। মেয়র বলেছেন, প্রিয় শহর রাজধানী ঢাকার পাহাড়সম সমস্যা দূর করতে সেবাদানকারী ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে ওঠেনি।
পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে বৃহস্পতিবার ডিএসসিসির ৮ নং ওয়ার্ডে ‘জনপ্রতিনিধি, জনতার মুখোমুখি’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
রাজধানী ঢাকার নানা সমস্যা দূর করতে সিটি গভর্নমেন্টের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, খুব শিগগিরই যদি সিটি গভর্নমেন্ট বাস্তবায়ন করা যায়, তাহলে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে পূর্ণাঙ্গ রূপ দেয়া সম্ভব হবে। যতদিন সিটি গভর্নমেন্ট বাস্তবায়ন না হয় ততদিন সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় নিয়ে নানা অভিযোগের মধ্যেই কাজ এগিয়ে নিতে হবে।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে স্থাপতি মোবাশ্বের হোসেন বলেন, ৫৬টি সংস্থা ঢাকা শহরের দেখভাল করে। এখানে সন্তান একটি হলেও পিতা ৫৬ জন। যদি সিটি কর্পোরেশনের অধীনে ৫৫টি প্রতিষ্ঠানকে আনা যায়। তাহলে জনপ্রতিনিধি হিসেবে মেয়র সকল বিষয়ে উন্নয়নের তদারকি করতে পারবেন।
সভা শেষে ৮ নং ওয়ার্ডে স্থাপন করা ৩২টি সিসিটিভি ক্যামেরার উদ্ধোধন করেন মেয়র সাঈদ খোকন।
এএস/এনএফ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকটে আয়-রোজগারে টান, বিপাকে রাইড শেয়ারিং চালকরা
- ২ রাজধানীতে চালকের মুখ বেঁধে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
- ৩ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
- ৪ ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্তসহ সারাদেশে অভিযানে বিজিবি
- ৫ ব্যাটারিচালিত রিকশা গলার কাঁটা, দিনে গিলছে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ