উত্তরায় আটতলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মো. নাসিম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় রানাভোলা এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতের ভাতিজা সজীব বলেন, আমার চাচা রাজমিস্ত্রির কাজ করেন। বিকেল ৪টার দিকে নির্মাণাধীন ১০ তলা ভবনের আটতলা থেকে পাথর ওপরে উঠানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাসিমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া