পুতিনকে হাসিনার অভিনন্দন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এ জয়ের ফলে বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন পঞ্চমবারের মতো ক্ষমতায় বসলেন। আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন তিনি।
এসইউজে/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশকে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে: সংসদে হাসনাত আব্দুল্লাহ
- ২ রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
- ৩ আগের সরকারের ১৩০০ প্রকল্প পর্যালোচনা হচ্ছে: অর্থমন্ত্রী
- ৪ সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত
- ৫ সংসদে পানির সমস্যা, আমারও পেট খারাপ হয়েছে: চিফ হুইপ