ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি
রাজধানীতে কদমতলীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবুল খায়ের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. রাব্বি হোসেন জানান, রাত সাড়ে দশটার দিকে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা বাবাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া