৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসেছে আজ বৃহস্পতিবার (২ মে)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশন চলবে আগামী ৯ মে পর্যন্ত। বিকেল চারটায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে।
আইএইচআর/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ৬ দিনে কারাগারে ভোট দিলেন ৪৮৩৩ বন্দি
- ২ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ৩ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৪ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৫ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন