চট্টগ্রামে ২৪৯ চালককে সচেতনতামূলক প্রশিক্ষণ দিলো বিআরটিএ
চট্টগ্রামে চালকদের বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা, ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ২৪৯ জন পেশাদার চালককে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে বিআরটিএ। রোববার (২৯ মার্চ) নগরীর বায়েজিদ বোস্তামি বিআরটিসি ট্রাক ডিপো বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত এক কর্মশালায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় বিআরটিএ পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. মাসুদ আলম, সিএমপির উপ-কমিশনার রইস উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক (ইঞ্জি.) কে.এম. মাহবুব কবির, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী কর্মকর্তা শাহাজাদা মো. সামসুজ্জামান, বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক (ইঞ্জি.) উথোয়াইনু চৌধুরী, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, মো. ইকবাল আহমদ ও মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করণীয়, নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সঙ্গে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধকল্পে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের (৩য় সংশোধিত) আওতায় এ প্রশিক্ষণ দেওয়া বলে জানিয়েছে বিআরটিএ।
এছাড়া, বিআরটিএ চট্টগ্রামে প্রতি সপ্তাহে ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়।
এমডিআইএইচ/এসএনআর
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ৩৮৬ অভিযান, জরিমানা সাড়ে ৯ লাখ টাকা
- ২ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন
- ৩ চট্টগ্রামে ২৪৯ চালককে সচেতনতামূলক প্রশিক্ষণ দিলো বিআরটিএ
- ৪ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের এগিয়ে আসতে হবে
- ৫ যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার