কুকি-চিনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম গ্রেফতার
ফাইল ছবি
পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ মে) বান্দরবান জেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৫। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
আরও পড়ুন
তিনি বলেন, কুকি-চিনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।
এর আগে গত ৭ এপ্রিল বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেফতার করে র্যাব।
টিটি/এসআইটি/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ২ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- ৩ তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- ৪ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে
- ৫ অনলাইন প্রচারণায় তথ্যদূষণ, সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া অপর্যাপ্ত