লাঠি হাতে সড়কে অটোরিকশাচালকরা
ছবি জাগো নিউজ
রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকরা। সড়কে ব্যাটারিচালিত রিকশা আটকানো ও ডাম্পিংয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।
রোববার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে মিরপুর সাড়ে ১১ ও মিরপুর ১০ নম্বর সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর সাড়ে ১১ এলাকায় গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন। তারা পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছেন না। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে তাকে ধাওয়া করা হচ্ছে।
আরও পড়ুন
- ব্যাটারিচালিত অটোরিকশা কি বন্ধ হবে?
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর
- রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু: এডিসি জাহাঙ্গীর
রিকশাচালকরা দাবি করছেন, কোনো শর্ত ছাড়াই তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

পল্লবী জোনের এসি শহীদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানাবেন।
এসএম/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া