শফিক রেহমানের রিমান্ড শেষ হচ্ছে আজ
ফাইল ছবি
জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানের পাঁচদিনের রিমান্ড শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার)। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করে ডিবি। ওইদিনই (শনিবার) দুপুরে তাকে সিএমএম কোর্টে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
রিমান্ডে শফিক রেহমান যুক্তরাষ্ট্রে ও বাংলাদেশে জয়ের অপহরণকারীদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন। রিমান্ডের তৃতীয় দিন তাকে নিয়ে তার ইস্কাটনের বাড়িতে অভিযান চালায় ডিবি। এসময় তার দুটি পাসপোর্ট ও জয়ের যুক্তরাষ্ট্রের ঠিকানা, গাড়ির নম্বর সম্বলিত গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
রিমান্ড শেষে আবারো তার রিমান্ড চেয়ে আবেদন করা হচ্ছে কিনা এবিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তদন্ত কর্মকর্তারা।
এআর/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের