নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর কলাবাগানের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোফাজুল হক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোফাজুলকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল আহাদ জানান, সকালে নির্মাণাধীন ভবনের সঙ্গে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করার সময় পাশে দিয়ে যাওয়া একটি ইলেকট্রিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মোফাজুল। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর জেলার ধুমিহায়াতপুর গ্রামে। তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ