মালয়েশিয়া
প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে ইউনাইটেড প্ল্যান্টেশন
ফাইল ছবি
প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে মালয়েশিয়ার ইউনাইটেড প্ল্যান্টেশন বেরহাদ (ইউপি)। বুধবার (২৯ মে) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ (ইউপি) বিদেশিকর্মী নিয়োগে কোনোরকম অভিবাসন ব্যয় কর্মী থেকে গ্রহণ করেন না। তারপরও বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট কোম্পানিতে আগত কর্মীদের কাছ থেকে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে অর্থ গ্রহণ করেছে মর্মে ইউনাইটেড প্ল্যান্টেশন কর্তৃপক্ষ ২০২২ সালের ৪ জানুয়ারি পরিচালিত মূল্যায়নে জানতে পেরেছেন।
আরও পড়ুন
এ প্রেক্ষিতে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা কোম্পানিতে কর্মরত ছিলেন এবং অর্থ ফেরত পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তার তালিকা সংযুক্ত করা হয়েছে।
তথ্য প্রদানে যা দিতে হবে তা হলো ১- সর্বশেষ পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবি, ২- ইউনাইটেড প্ল্যান্টেশনের সঙ্গে ওয়ার্ক পারমিট/ভিসার কপি, ৩- কর্মীর নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম ও শাখার নাম এবং ৪- কর্মীর ফোন নম্বর।
সংযুক্ত তালিকাভুক্ত যারা আছেন তাদের আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত +৬০১৩৮৩৩৪১০১ নম্বরে অথবা ই-মেইল ঠিকানায়- [email protected], নিম্ন বর্ণিত তথ্য প্রদান করার জন্য কোম্পানির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশকে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে: সংসদে হাসনাত আব্দুল্লাহ
- ২ রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
- ৩ আগের সরকারের ১৩০০ প্রকল্প পর্যালোচনা হচ্ছে: অর্থমন্ত্রী
- ৪ সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত
- ৫ সংসদে পানির সমস্যা, আমারও পেট খারাপ হয়েছে: চিফ হুইপ