ভারী বৃষ্টিতে ২ বিভাগে ভূমিধসের শঙ্কা
ছবি সংগৃহীত
দেশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এমন অবস্থায় চার বিভাগে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টির কারণে দুই বিভাগে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১৯ জুন) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীতে এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবাণীতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ ১৯ জুন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের সতর্কবার্তার মধ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় শিশু।
বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আরএএস/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ২ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৩ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৪ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৫ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী