১০ মাসে বিদেশি ঋণের সর্বোচ্চ ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার দিয়েছে জাপান
বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে জাপান। বিদেশি অর্থ দাতাদের মধ্যে সর্বোচ্চ ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে দেশটি। এর ফলে দেশে অর্থায়নের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জাপান।
বিদায়ী আর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসের মধ্যে জাপানের বৈদেশিক সাহায্য বিতরণের পরিমাণ সবচেয়ে বেশি ছিল।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরেও ঐতিহাসিকভাবে জাপানের কাছ থেকে বাংলাদেশ সর্বোচ্চ ১ দশমিক ৯৪ বিলিয়ন ঋণ ও অনুদান পেয়েছিল।
ইআরডি জানায়, এই সময়ে বিশ্বব্যাংক ৬০ কোটি ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক ২০ কোটি ডলার অর্থায়ন করেছে।
এমওএস/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী
- ২ জাহাজ হ্যান্ডলিংয়ে ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করেছে চট্টগ্রাম বন্দর
- ৩ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ৪ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা