সিনিয়র সচিব হলেন শাহনাজ আরেফিন
শাহনাজ আরেফিন, ফাইল ছবি
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে রোববার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রশাসনে বর্তমানে ১৩ জন সিনিয়র সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
শাহনাজ আরেফিন ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।
১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।
আরএমএম/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ কারখানার যন্ত্রপাতি বিক্রি করে পরিশোধ করা হলো শ্রমিকদের পাওনা
- ২ দুই লঞ্চের রুট পারমিট বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
- ৩ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
- ৪ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ৫ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে