জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নতুন ডিজি নুরুন্নবী কবীর
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম নুরুন্নবী কবীরকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে গ্রেড-১ পদোন্নতি দিয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব লিপিকা ভদ্র।
এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং টেলিটকের একপি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খায়রুল হাসানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি হয়েছে।
আরএমএম/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন, মনোবলে আঘাত দাবি
- ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫
- ৩ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৪ ইসরায়েলি হামলায় নারী শ্রমিক দিপালীর মৃত্যুতে বাংলাদেশের নিন্দা
- ৫ চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক